বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াই। দলে একাধিক পরিবর্তন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস ভাগ্যটা পাশে পাওয়া হলো না বাংলাদেশ অধিনায়কের। সিরিজের শেষ টেস্টে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন জিতেছেন টস। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।  

সিরিজ বাঁচানোর এই টেস্টে পরিবর্তন আসবে সেটা অনুমিতই ছিল। ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে ডিপিএল থেকে টেস্ট দলে উড়িয়ে আনা হয়েছিল ফর্মে থাকা এনামুল হক বিজয়কে।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে অবশেষে জায়গা করেই নিলেন অভিজ্ঞ এই ব্যাটার। সেইসঙ্গে অভিষেক হলো তানজিম হাসান সাকিবের। সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ সাকিবের জায়গা হলো টেস্ট দলেও। আর দলে স্পিন বিভাগে এসেছেন নাইম হাসান।

সিলেটের প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা এবং খালেদ আহমেদ। এদের মধ্যে নাহিদ রানা অবশ্য দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনাতেই ছিলেন না। 

অভিষেক আর পরিবর্তন আছে জিম্বাবুয়ে দলেও। সফরকারীদের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে ভিনসেন্ট মাসেকেরার। আর দলে জায়গা করে নিয়েছেন তাফাদজোয়া টিসিগা। বাদ পড়েছেন মায়াভো এবং নিয়াউচি। 

একনজরে দুই দলের একাদশ :

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

জিম্বাবুয়ে : ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেরা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, তাফাদজোয়া টিসিগা, নিকোলাস রয় ওয়েলচ ও শন উইলিয়ামস।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com