বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বুধবার (২৮ জানুয়ারি) তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনাকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ফিলিস্তিনের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সর্বদা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি ফিলিস্তিনের গাজায় ইসরাইলের দখলদারিত্ব, সহিংসতা ও জোরপূর্বক উচ্ছেদের ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান।

জামায়াত আমির আরও বলেন, ফিলিস্তিন পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অকৃত্রিম সমর্থন অব্যাহত থাকবে। তিনি ফিলিস্তিনি জনগণের শান্তি, নিরাপত্তা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন।

জবাবে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত সমর্থন, সংহতি ও সহমর্মিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, কঠিন সময়ে বাংলাদেশের জনগণের দৃঢ় অবস্থান ফিলিস্তিনি জনগণের জন্য বড় ধরনের নৈতিক শক্তি ও অনুপ্রেরণা। তিনি আশাপ্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com