শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলের কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় অবস্থিত একটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানিয়েছে তারা।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হোটেলটি বাণিজ্যিক এলাকা শাহর-ই-নওয়ের কাছে অবস্থিত, যেখানে বড় বড় অফিস ভবন, শপিং কমপ্লেক্স ও বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হোটেলের সামনের অংশে সৃষ্ট বড় গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে এবং রাস্তায় ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। 
 
এক বিবৃতিতে আফগানিস্তানে মানবিক সংস্থা ইমার্জেন্সির কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক বলেন, এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ২০ জনকে আনা হয়েছে। আহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, হাসপাতালে আনার আগেই সাতজনের মৃত্যু হয়।
 
২০২১ সালে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান এবং তারা নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। তবে এরপরও দেশটিতে একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে, যার অনেকগুলোর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের স্থানীয় শাখা।
 
সূত্র: রয়টার্স

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com