শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবছি না: ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে পাঠানো এক চিঠিতে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রধানমন্ত্রী স্টোরকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ‘প্রিয় জোনাস: যেহেতু আপনার দেশ ৮টিরও বেশি যুদ্ধ থামানোর পরেও আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি আর কেবল শান্তি নিয়ে ভাবার কোনো বাধ্যবাধকতা অনুভব করি না। যদিও শান্তি সবসময় প্রাধান্য পাবে, তবে এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো এবং সঠিক তা নিয়েই ভাবছি।’

চিঠিতে গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট এবং দাবি করেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া দ্বীপটিকে রাশিয়া বা চীনের কাছ থেকে রক্ষা করা সম্ভব নয়।

তিনি লেখেন, ‘ডেনমার্ক এই ভূখণ্ডকে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে পারবে না, ফলে তাদের মালিকানার অধিকার কেন থাকবে?… গ্রিনল্যান্ডের ওপর আমাদের সম্পূর্ণ ও পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।’

এদিকে নরোজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর বলেছেন, নরওয়ে ও ফিনল্যান্ডের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরোধিতা করে পাঠানো বার্তার জবাবে গতকাল রোববার তিনি এবং ফিনল্যান্ডে প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এই চিঠিটি পেয়েছেন।

বিবিসি জানায়, ট্রাম্পকে নেবেল পুরস্কার না দেওয়ার বিষয়ে নরওয়ের সরকারের অবস্থানের পুর্নরাবৃত্তি করে উল্লেখ জোনাস বলেন, নরওয়ে সরকার নয়, একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরষ্কার প্রদান করেছে।

তিনি আরও বলেন, গ্রিনল্যান্ড নিয়ে বিরোধের জেরে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল পদক্ষেপ।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্বের জন্য নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার বলে এটি পাওয়ার জন্য তীব্র আকাঙ্খা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে তার সেই আশা পূরণ হয়নি এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্মাননাগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাননি তিনি।

অন্যদিকে শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো। মারিয়া অবশ্য ট্রাম্পকেই নোবেল উৎসর্গ করেছেন এবং গত সপ্তাহে ট্রাম্পের হাতে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স, বিবিসি

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com