ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo  ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’: জয়সওয়াল Logo ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার Logo কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল

রাঙ্গুনিয়ায় অপহৃত যুবক উদ্ধার, মাদক ও অস্ত্রসহ আটক ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের শিকার এক যুবককে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে শুক্রবার (১০ জানুয়ারি) ভোর পৌনে ৩টা পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বালুঘাট এলাকার ফকির বাড়িতে এই অভিযান চালানো হয়। টাস্কফোর্স-৪ এর রাঙ্গুনিয়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আবু শাকেরের নেতৃত্বে অভিযানে অপহৃত রুবেল (৩০) নামের এক যুবককে উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অপহরণের অভিযোগের ভিত্তিতে চালানো অভিযানে শাহেদ হাসান (৩৫), মো. আব্দুস সালাম (২২) ও ওবায়দুল মুস্তফা সৌরভকে (৩১) আটক করা হয়। তারা সবাই রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

পরে আটক ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৮২ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া দা, চাপাতি, রামদা, ছুরি, হাতুড়ি, লোহার পাইপসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। অভিযানে আরও তিনটি পাসপোর্ট, নয়টি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়।

যৌথবাহিনী জানায়, আটক ওবায়দুল মুস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মা রুবিনা আক্তারও এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়দের অভিযোগ থাকলেও অভিযানের সময় তাকে আটক করা যায়নি।

আটক তিনজন ও জব্দ আলামত শুক্রবার ভোরে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপহরণ, মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

রাঙ্গুনিয়ায় অপহৃত যুবক উদ্ধার, মাদক ও অস্ত্রসহ আটক ৩

আপডেট সময় ১১:৫৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬