ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত Logo কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ Logo বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Logo ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান Logo মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ Logo প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের উদ্যোগ বাংলাদেশ-লিথুয়ানিয়ার Logo ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

কলম্বিয়ায় স্কুল শিক্ষার্থীদের বাস খাদে পড়ে নিহত ১৭

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রবিবার রাতে স্থানীয় প্রশাসন এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। স্কুলভ্রমণ শেষে বাসটিতে অ্যান্টিওকুইনো হাই স্কুলের শিক্ষার্থীরা ফিরছিল।

রবিবার রাতে গভর্নর আরও জানান, বার্ষিক পরীক্ষা শেষে উদ্‌যাপনের অংশ হিসেবে সমুদ্রসৈকতে শিক্ষা সফরে গিয়েছিল শিক্ষার্থীরা। ডিসেম্বরের এই সময় পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক খবর।

দুর্ঘটনার পর লিসেও আনতিওকেনো হাই স্কুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, ‘আমাদের শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

২০২৫ সালের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা যারা এই ভ্রমণে অংশ নিয়েছিল, এই গভীর শোকের মুহূর্তে আমরা তাদের এবং আমাদের পুরো সম্প্রদায়ের পাশে আছি।’ শোকের প্রতীক হিসেবে স্কুলটি তাদের প্রোফাইল ছবিতে কালো ফিতা যুক্ত করেছে।

এদিকে জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রেমেদিওস পৌরসভার আওতাধীন সেগোভিয়া-আনতিওকিয়া মহাসড়কে ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনায় তারা গভীরভাবে দুঃখ প্রকাশ করছে। সংস্থাটি জানায়, দুর্ঘটনার কারণ ও নিহত-আহতের সঠিক সংখ্যা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, পরিবহন মন্ত্রণালয় ও জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছে। ট্রাফিক আইন মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ আচরণ এড়ানোর মাধ্যমে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব, যা কলম্বিয়ার অসংখ্য পরিবারকে গভীরভাবে প্রভাবিত করে।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

কলম্বিয়ায় স্কুল শিক্ষার্থীদের বাস খাদে পড়ে নিহত ১৭

আপডেট সময় ১১:১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫