ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

ক্র্যাবের ফল উৎসবে দেশীয় নানা ফলের সমাহার

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ক্র্যাব মিলনায়তনে ফল উৎসব অনুষ্ঠিত হয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানি হাইকমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খান।

স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। এ সময় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ক্র্যাবের সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশীয় ফলের এ সমাহার দেখে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উচ্ছাস প্রকাশ করেন।

হাসান হাফিজ বলেন, ক্রাইম রিপোর্টাররা শুধু অপরাধের সংবাদ নিয়েই থাকে না, জাতীয় উৎসবেও তাদের অবদান অনস্বীকার্য। আজকের এই দেশীয় ফলের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে। 

এ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে তিনি ধন্যবাদ জানান।

পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খান বলেন, দুই দেশের  ফলের প্রদর্শনী আয়োজনের মাধ্যমে ঐতিহ্য ও শেকড়ের সন্ধান পাবে নতুন প্রজন্ম। আগামীতে যৌথভাবে এ আয়োজনের ঘোষণা দেন তিনি।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের এক টেবিলে মৌসুমি ফলের স্বাদ উপস্থাপনের জন্য ক্র্যাবের এ আয়োজন।

ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, আনন্দমুখর পরিবেশে এই ফল উৎসব ক্র্যাব সদস্যদের মিলন মেলায় পরিণত হয়।

এ সময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ক্র্যাবের সহ সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান ও ক্র্যাবের সাবেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠান অল ক্রাইমস.টিভি এবং দৈনিক আমার বার্তার প্রতি কৃতজ্ঞতা জানান ক্র্যাব নেতৃবৃন্দ।

বাংলা৭১নিউজ/জেসি

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

ক্র্যাবের ফল উৎসবে দেশীয় নানা ফলের সমাহার

আপডেট সময় ০৫:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫