শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক সই ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ‘আগেই জানানোর জন্য’ ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাইভ প্রতিবেদনে ফক্স নিউজ এ খবর জানিয়েছে।

নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই আমাদের আগেভাগে জানানোর জন্য, যার ফলে কোনো প্রাণহানি হয়নি এবং কেউ আহত হয়নি।

তিনি আরও বলেন, ‘হয়তো ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে এবং আমি উৎসাহের সাথে ইসরায়েলকে একই কাজ করতে উৎসাহিত করব।’

পৃথক আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিশ্বকে অভিনন্দন, শান্তির সময় এসেছে।’

পরবর্তী আরেক পোস্টে ট্রাম্প কাতারের আমিরকে ‘এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় তিনি যা করেছেন তার জন্য’ ধন্যবাদ জানান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com