ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিবসহ আটক ৩

আল-উদেইদ বিমান ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে: কাতার

কাতার জানায়, একটি ক্ষেপণাস্ত্র আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে কাতার আরও জানিয়েছে, ইরান থেকে মোট ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এর আগে সোমবার রাতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় ইরান।

হামলার পরপরই কাতার এর নিন্দা জানায়। দেশটির কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, আল-উদেইদ ঘাঁটিতে হামলা ‘কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন।’

তিনি বলেন, ‘আমরা কাতার রাষ্ট্রে, আন্তর্জাতিক আইন অনুসারে এই স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখি।’

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট আক্রমণের প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে। সেই সঙ্গে আরও যে কোনো আগ্রাসন আসলে তার বিরুদ্ধেও জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

তাসনিম সংবাদ সংস্থা কর্তৃক প্রচারিত এক কঠোর ভাষায় বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে দেয়, আরও যে কোনো আগ্রাসন আসলে, তার বিরুদ্ধে বল প্রয়োগের মাধ্যমে জবাব দেওয়া হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান তার ‘সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো আগ্রাসনকে কখনো জবাবহীন রাখবে না।’

বাংরা৭১নিউজ/একে

Tag :

জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী

আল-উদেইদ বিমান ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে: কাতার

আপডেট সময় ০৮:১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫