ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৮ আগস্টের মধ্যে মাদকসেবীদের আত্মসমর্পণের সুযোগ, জানালেন এমপি Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন

দৌলতদিয়ায় দুই মামলার আসামিকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নজরুল দুই মামলার আসামি ছিলেন।

সোমবার (২৩ জুন) সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি অফিসের সামনের পুকুরপাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত নজরুল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইমানখান পাড়া গ্রামের মৃত সাহাজউদ্দিন বেপারীর ছেলে।

নজরুলের বড় ভাই এরশাদ বেপারী বলেন, তার ছোট দৌলতদিয়া যৌনপল্লীতে পান, সিগারেট বিক্রির দোকান করেন। গতকাল নজরুল সন্ধ্যায় বাড়ি আসে এবং রাত ১০টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে দোকানে যায়। এর মধ্যে রাতে কারো সঙ্গে কথা হয়নি। সকাল ৬টার দিকে শুনতে পাই বাড়ির পাশে আনুমানিক ১২০ গজ দূরে মুক্তি মহিলার পুকুর পাড়ে নজরুলের কোপানো রক্তাক্ত মরদেহ পড়ে আছে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সকালে আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষ করেছি। নজরুলের শরীরে বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে।

আমরা ধারণা করছি রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত যেকোনো সময় এ ঘটনা ঘটেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত নজরুলের বিরুদ্ধে একটি মাদক ও একটি জুয়া মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

১৮ আগস্টের মধ্যে মাদকসেবীদের আত্মসমর্পণের সুযোগ, জানালেন এমপি

দৌলতদিয়ায় দুই মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫