ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৮ আগস্টের মধ্যে মাদকসেবীদের আত্মসমর্পণের সুযোগ, জানালেন এমপি Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন

সাতক্ষীরা সীমান্তে ফের পুশ-ইন, ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ জুন) দুপুরে কুশখালী সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ, সাতজন নারী ও তিনজন শিশু।

বিজিবি সূত্র জানায়, পুশ-ইনের শিকার এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই ও কলকাতার রাজারবাজার এলাকায় বিভিন্ন বাসাবাড়ি, দোকান ও ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কিন্তু তাদের বাংলাদেশি পরিচয় প্রকাশ পাওয়ায় সেখানকার পুলিশ তাদের আটক করে এবং দুপুর ২টার দিকে হস্তান্তর করে বিএসএফের আমুদিয়া ক্যাম্পে। পরে বিএসএফ তাদেরকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

ঘটনার পর বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে ফেরত নেওয়া হয়। রাত ১১টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, পুশ-ইনের শিকার ১৪ জনের পরিচয় ও জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে রাত ১২টার দিকে তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশের বাড়ি ঢাকা, খুলনা, গাজীপুর, গোপালগঞ্জ ও সাতক্ষীরা জেলায়।

উল্লেখ্য, গত ১৮ জুন একই কুশখালী সীমান্ত দিয়ে ছয়জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দিয়েছিল বিএসএফ।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

১৮ আগস্টের মধ্যে মাদকসেবীদের আত্মসমর্পণের সুযোগ, জানালেন এমপি

সাতক্ষীরা সীমান্তে ফের পুশ-ইন, ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

আপডেট সময় ০১:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫