ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৮ আগস্টের মধ্যে মাদকসেবীদের আত্মসমর্পণের সুযোগ, জানালেন এমপি Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো। 

শনিবার (২১ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় মারা যাওয়া নারীর নাম ফজিলাতুন্নেছা। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি গত তিন দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরো ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৬টি ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে (এ বছর) ৬২ জনে। এর মধ্যে নগরীতে শনাক্ত হয়েছে ৫৫ জনের, বিভিন্ন উপজেলায় ৭ জনের।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

১৮ আগস্টের মধ্যে মাদকসেবীদের আত্মসমর্পণের সুযোগ, জানালেন এমপি

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

আপডেট সময় ০৫:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫