ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

ইরানি নতুন ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েলের বিয়ারশেবা শহরে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাছাকাছি একটি স্থানে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আশপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা বাহিনী পৌঁছে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার (২০ জুন) ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে।

হুমকি প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় আইডিএফ।

তবে কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: দ্য টাইস অব ইসরায়েল

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

ইরানি নতুন ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় ১১:০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫