বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা চূড়ান্ত করেছে ইসি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী অতীতে ভুয়া প্রতিবেদন দিয়েছে এবং নিবন্ধন পেয়েও ভোট পর্যবেক্ষণ করেনি তাদের নিবন্ধনও নবায়ন করবে না ইসি।

ইসি সংশ্লিষ্টরা জানায়, পর্যবেক্ষণ নীতিমালা সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এখন কেবল তা জারি করার পালা। নতুন এ নীতিমালা জারি হলে ২০২৩ সালের নীতিমালাটির আর কোনো কার্যকারিতা থাকবে না।

ফলে আগের সংস্থাগুলোর নিবন্ধনও বাতিল করা হতে পারে। পূর্বের নীতিমালায় পর্যবেক্ষক হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ছিল, নতুন নীতিমালায় পর্যবেক্ষক হতে হলে এইচএসসি বা সমমান পাস হতে হবে। আর সব যোগ্যতা আগের মতোই থাকছে।

নিবন্ধন প্রক্রিয়া অংশে নতুন নীতিমালায় ৪.৬ নামে নতুন একটি বিধান যুক্ত করা হয়েছে। আর এতে বলা হয়েছে, ইতোপূর্বে যেসব পর্যবেক্ষক সংস্থা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদন দাখিল করেছে তাদের নিবন্ধন দেওয়া যাবে না। আবার অন্য একটি জায়গায় বলা হয়েছে, নিবন্ধন পাওয়ার পর একটি জাতীয় ও চারটি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ না করলে পরবর্তী সময়ে সেই সংস্থার নিবন্ধন নবায়ন করা হবে না।

ইসি কর্মকর্তারা বলছেন, নীতিমালাটি জারি হলে ইতোপূর্বে পাওয়া অনেক সংস্থারই নিবন্ধন পাওয়ার সুযোগ কমে যেতে পারে। এমনকি অনেক সংস্থার নিবন্ধন বাতিলও হতে পারে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, কিছু কিছু পর্যবেক্ষক তো বাতিল হবেই। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে। বর্তমানে ইসিতে নিবন্ধিত সংস্থা রয়েছে ৯৬টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে বিজ্ঞপ্তি দিতে পারে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এতে ২০২৩ সালে নিবন্ধন পাওয়া সংস্থা সংস্থাগুলোর পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার আগেই নিবন্ধন বাতিল হতে পারে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা শুরু করে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ওই নির্বাচনে দেশি পর্যবেক্ষক ছিল এক লাখ ৫৯ হাজার ১১৩ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৪ সালে ৩৫টি সংস্থার আট হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক ভোট দেখেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি দেশি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮০টির মতো সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট দেখেছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com