ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার, নিহত ৩

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। তথ্যটি প্রথমে গোপন করে রাখলেও তিনজন নিহত হওয়ার পর ইরানি হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

চ্যানেল ১২ নিউজকে হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ নিশ্চিত করেছেন যে, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় শহরটি লক্ষ্য করে হামলায় তিনজন নিহত হয়েছেন। সেসময় তারা একটি স্থাপনায় কাজ করছিলেন। স্থাপনাটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করলেও সে সময় তিনি সরাসরি তেল শোধনাগারের কথা উল্লেখ করেননি।

পরে ইসরায়েলের সরকার স্থাপনার তথ্য প্রকাশের অনুমতি দিলে জানা যায়, ক্ষেপণাস্ত্রটি বাজান তেল শোধনাগার কমপ্লেক্সে আঘাত হেনেছিল।

জানা গেছে, উদ্ধারকারীরা হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিনজন নিখোঁজ ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেন। কিন্তু ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে পর ঘটনাস্থলে ভয়াবহ আগুন লাগার ফলে উদ্ধার কাজ জটিল হয়ে পড়ে।

হাইফার মেয়র বলেন, শহরের বেশ কয়েকটি বাড়ি ও অন্যান্য ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাত্র চারজন সামান্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইসরায়েল পুলিশ জানিয়েছে, হাইফা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি সম্প্রচার করা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের সরিয়ে নিতে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। একজন মুখপাত্র বলেন, উপকূলীয় জেলার পুলিশের গাড়িগুলো ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রওনা হয়েছে।

হাইফায় তেল শোধনাগার, একটি প্রধান বন্দর ও একটি নৌঘাঁটিসহ বেশ কয়েকটি সংবেদনশীল স্থাপনা রয়েছে। ফলে শহরটি রক্ষায় মরিয়া আইডিএফ। তবুও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘আয়রন ডোমের’ মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে শহরটিতে আঘাত হানে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার, নিহত ৩

আপডেট সময় ১০:৪৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫