ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইরানি হামলার হালনাগাদ তথ্যে ইসরায়েল বলেছে, গত এক ঘণ্টায় ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। গত তিন দিন ধরে ইসরায়েল ও ইরানের মাঝে হামলা-পাল্টা হামলা চলছে। শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার মাধ্যমে এই সংঘাতে শুরু হয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা প্রতিশোধমূলক নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দেশজুড়ে সাইরেন বাজিয়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়।

প্রাথমিকভাবে ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর ইসরায়েলিরা আশ্রয় স্থল থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পান।

সূত্র: বিবিসি, আলজাজিরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আপডেট সময় ১০:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫