ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ঢাকায় কয়েক দিনের তীব্র গরমের পর অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। শনিবার (১৪ জুন) ভোর থেকে বাড়তি তাপমাত্রার দাপট থাকলেও দিনের অর্ধেক সময়জুড়েই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এরপর দুপুর দেড়টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় হালকা বৃষ্টি। হঠাৎ নেমে আসা এ বৃষ্টি ঢাকার বাসিন্দাদের মধ্যে এনে দেয় খানিকটা প্রশান্তি।

রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বাড্ডা, মালিবাগ, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকাল ৭টার বুলেটিনে জানানো হয়েছিল, ঢাকায় দিনভর আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে এর ব্যতিক্রম ঘটেছে দুপুরের পরপরই।

আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। কিন্তু দুপুরের পর বৃষ্টির কারণে বাতাসের গতিপথ ও গতি উভয়ই কিছুটা পরিবর্তন হয়েছে। হালকা দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, বাড্ডা, মালিবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মেলে।

বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসায় তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে থাকা নগরবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আপডেট সময় ০২:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫