ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

অটোরিকশার চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

টাঙ্গাইলের সখীপুরে অটোরিকশার চাপায় ইসরাত নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে বুধবার (১১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মহানন্দপুর-বেড়িখোলা সড়কে এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসরাত ওই এলাকার প্রবাসী ইব্রাহীম মিয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ইসরাত বাড়ির পাশে রাস্তার ধারে খেলছিল। একপর্যায়ে বস্তাবোঝাই অটোরিকশার চাপায় পিষ্ট হয় সে। আহত অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় ইসরাতের।

ঘটনার পরপরই অটোচালক আসাদুল পলাতক রয়েছেন। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি আসাদুল এলাকার একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। সে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এমন ঘটনা ঘটিয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

অটোরিকশার চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় ০১:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫