বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত ১০৮, আহত ৩৯৩

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ইসরায়েলের বর্বর হামলা চলছেই। ঈদের দিনগুলোতেই গাজায় অবিরামভাবে হামলা চালাচ্ছে আগ্রাসনকারী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রবিবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন ১০৮ জন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৮টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং এসময় আহত হয়েছেন আরও ৩৯৩ জন। এ নিয়ে গত অক্টোবর ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় এখন পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৮৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ২২৭ জনে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছে না।

গত ১৮ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী আবারও গাজায় আক্রমণ শুরু করে। এতে শুধু এই সময়েই ৪ হাজার ৬০৩ জন নিহত হন। আহত হন ১৪ হাজার ১৮৬ জন। এ হামলা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দিয়েছে।

এর আগে গত নভেম্বরে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ( আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়াও, গাজায় এই যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলাও চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com