সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ ৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত অন্ধকার গলি থেকে গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’ শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াতের হট্টগোল, স্পিকারের রুলিং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ হাজারই নারী: স্বাস্থ্যমন্ত্রী

‘অপারেশন ডেবিল হান্ট ব্যর্থ’ দাবি করে প্রতীকী লাঠি মিছিল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সরকারের অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা এবং আওয়ামী লীগের মিছিলের বিপরীতে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল করেছে ছাত্র-জনতা। 

শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে এই কর্মসূচি পালন করা হয়।

ঘটনাস্থলে দেখা যায়, বেলা ১১টার পর থেকেই থানার সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রতীকী লাঠি নিয়ে লোকজন জড়ো হতে থাকেন। এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্থানীয় বাসিন্দা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মিছিলটি উত্তরা পূর্ব থানার সামনে থেকে শুরু হয়ে রাজলক্ষ্মী ঘুরে ফের থানার সামনে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা তাদের হাতে প্রতীকী লাঠি বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। 

এসময় তাদের, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ডেভিল হান্ট ব্যর্থ কেন, প্রশাসন জবাব চাই’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

এসময় উপস্থিত আন্দোলনকারীদের, অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং উত্তরা এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান। 

মিছিলে অংশগ্রহণকারী ছোয়াদ হাসান নামে এক ছাত্র বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই, প্রশাসন আমাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। পুলিশকে আরও সক্রিয় হতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নাহিদ শিকদার নামের আরেক শিক্ষার্থী বলেন, অপারেশন ডেভিল হান্ট যদি ব্যর্থ হয়ে থাকে, তাহলে এর পেছনের কারণগুলো জনসম্মুখে আনা উচিত। শুধু একটি প্রতীকী মিছিল নয়, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷ 

পুলিশের এই নীরবতা হতাশাজনক। যারা আমাদের ভাইদের জীবন কেড়ে নিয়েছে, তারা যেন কোনোভাবেই ছাড় না পায়। আমরা তাদের ফাঁসি চাই।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com