ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

আগুনে পুড়ে মারা গেলেন স্বামী, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী-ছেলে

গাজীপুরে গাছা থানার ডগের চালা এলাকায় একটি বাসায় লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আব্দুল হারিস (৪৫) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাত তিনটার দিকে তার মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল সকাল দশটার দিকে গাজীপুরে আগুনের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুর থেকে স্বামী-স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে হারিস চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা গেছেন। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। তার স্ত্রী আয়েশা আক্তারের শরীরের ৬০ শতাংশ ও ছেলে মইনুল ইসলামের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে। তারা দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

হতাহতদের গ্রামের বাড়ি সুনামগঞ্জে। তারা স্বামী-স্ত্রী গার্মেন্টস কর্মী ছিলেন, ছেলে শিক্ষার্থী।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

আগুনে পুড়ে মারা গেলেন স্বামী, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী-ছেলে

আপডেট সময় ০১:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫