ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে মাইনে ধাক্কা খাওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ Logo কৃষি ও সমাজকল্যাণকে এক ছাতার নিচে আনছে ‘স্বর্ণভূমি’ Logo ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা Logo ‘এত বছর ধরে যা গড়ে তুলেছি, কারও কথায় তা নষ্ট হবে না’ Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে ইসি Logo ঢাকায় বসছে তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী Logo নিষেধাজ্ঞা, বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ Logo ২৭ নভেম্বর ঢাকা মাতাবেন পপতারকা ওটিলিয়া Logo বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার: প্রতিমন্ত্রী Logo ‘ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টাকে জনগণ সফল হতে দেবে না’

বিআরটিসির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রীর

রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর মোড়ে রাস্তা পারাপার হওয়ার সময় বিআরটিসি বাসের ধাক্কায় ওই শিশু আহত হয়।

পরে তার সঙ্গে থাকা নানি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতালে মৃত রশনির নানি রেখা বিশ্বাস জানান, রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। তাদের বাসা মুগদার মান্ডা এলাকায়। সকালে তিনি রশনিকে নিয়ে স্কুলে যান। স্কুল ছুটির পর নানি সাথে রশনি বাসায় ফিরছিল।  

তিনি আরও জানান, কমলাপুর মোড়ে নানির হাত ধরে রাস্তা পার হচ্ছিল রশনি। এ সময় বিআরটিসির একটি বাস সজোরে ধাক্কা দেয় রশনিকে। এতে রশনি রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে তিনি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রশনির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ির পাটগাঁও গ্রামে। তার বাবার নাম পলাশ পাল। বর্তমান মুগদা মান্ডা এলাকায় ভাড়া থাকে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সকালে কমলাপুর থেকে স্বজনরা ওই শিশুকে আহত অবস্থায় হাসপাতালে আনেন।

পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানিয়েছেন কমলাপুরে রাস্তা পারাপারের সময় বাস ধাক্কা দিয়েছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করেছে মতিঝিল থানা পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে মাইনে ধাক্কা খাওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

বিআরটিসির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রীর

আপডেট সময় ০১:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫