শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদকে কলুষিত করতে না পারে : নাহিদ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

সুনামগঞ্জে সিমেন্টবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই একটি ট্রলি উল্টে গিয়ে চাপা পড়ে মিজানুর রহমান (২৫) নামের এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের গরকাঠি গ্রামের ইসকন মন্দির সংলগ্ন শাহ আরেফিন-অদ্বৈত্য মৈত্রী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হা-মিম ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণের কাজে ব্যবহার করার জন্য যাদুকাটা নদীর তীর থেকে সিমেন্টবোঝাই ট্রলি সেতু এলাকার দিকে উঠাচ্ছিল। এ সময় ট্রলিটি ভারসাম্য হারিয়ে সামনের অংশ উল্টে যায় এবং পেছনের অংশের সঙ্গে চাপা পড়ে চালক মিজানুর ঘটনাস্থলেই মারা যান।

তাহিরপুর থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com