ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য Logo একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর Logo চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগার আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ Logo সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার Logo ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ Logo ৬৬৬ কোটি টাকা করের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল Logo ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা Logo কোরআন-হাদিসের দোয়াসংবলিত তাবিজ ব্যবহারের বিধান Logo সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি

দেশের বাজারে গত মঙ্গলবার কমানো হয়েছে সোনার দাম। ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা, যা ওই দিন মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ শনিবারও ওই দামেই বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তিন হাজার ১৪৯ টাকা কমিয়ে দুই লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৬৮২ টাকা কমিয়ে এক লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এক লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। ওই সময় ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় দুই লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ২০ হাজার ৯১৬ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি

আপডেট সময় ১০:০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬