ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প‌রিচয় মিলেছে রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির Logo ‘যাদের কোনো পরিচয় নেই, তারাই জুলাইযোদ্ধা বেশি ব্যবহার করে’—আয়াসকে পিপি Logo সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা Logo গণহত্যার খবর লুকাতে আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ করেছিল Logo আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার Logo যুক্তরাষ্ট্রের গমবাহী জাহাজ পরিদর্শনে খাদ্যমন্ত্রী, মান যাচাইয়ের নির্দেশ Logo খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র টিপু গ্রেপ্তার Logo এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা Logo এক বছর শান্তিভঙ্গ না করার শর্তে ককরোচ জনতা পার্টির নেতাদের জামিন Logo জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

সড়কের পাশে পড়েছিল নারীর বস্তাবন্দি মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের বিপরীতে সোনালী মার্কেটসংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর আনুমানিক বয়স ৩০ বছর।

পুলিশ জানায়,আজ সকালে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কের বাঁ পাশে সোনালী মার্কেট এলাকায় একটি বস্তার মধ্যে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে ফতুল্লা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নারীর পরিচয় শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সহায়তায় কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাশাপাশি তার মৃত্যুর কারণ উদ্‌ঘাটন এবং মরদেহ বস্তাবন্দি অবস্থায় রাস্তার পাশে ফেলে যাওয়ার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত করছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, নিহত নারীর জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধনসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তবে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, রাতের বেলায় ওই নারীকে এলাকায় হাঁটতে দেখা গেছে।

তিনি আরো জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প‌রিচয় মিলেছে রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির

সড়কের পাশে পড়েছিল নারীর বস্তাবন্দি মরদেহ

আপডেট সময় ০৩:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬