লালমনিরহাটে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সদর উপজেলার ফকিরের তকেয়া (বালাপাড়া) এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফজিলা খাতুন (৬০) ও জমিলা (৫৫) খাতুন। তারা সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ধুমেরকুটি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে রাস্তার পাশ দিয়ে হাটতে বেড়িয়েছিলেন দুই নারী। এ সময় বেপরোয়া গতির সিমেন্ট ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা।
পরে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ





























