রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী প্রাথমিকে ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো ১৩৩ অধ্যাদেশ ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর ভাতার তালিকা সংশোধন করা হবে, অনিয়ম সইবো না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: বিরোধীদলীয় নেতা পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লো মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় মিত্রদের সাহায্য চাইলেন ট্রাম্প

সরকার সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে-পরে হবে: ইসি সানাউল্লাহ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

ইসির বাইরে এনসিপির আন্দোলনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না।

এনসিপির জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, এ সিকোয়েন্সিং অব ইলেকশন, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, এটা নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে, পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন আয়োজন করা।

বুধবার (২১ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনসিপি প্রশ্ন তুলছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সানাউল্লাহ বলেন, আমরা রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে।

 

ইসির অধীনে নির্বাচনী প্রচারের একটি পাইলট প্রকল্প নেওয়া হবে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, নীতিগত অনুমোদন হয়ে গেছে। চূড়ান্ত করার জন্য একটু সময় লাগবে।

প্রার্থিতা বাতিলে ইসির সরাসরি এখতিয়ার প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, এই মুহূর্তে এত বিস্তারিত বলতে পারবো না। এগুলো বিধিমালা, প্রবিধির মাধ্যমে আসবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com