শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উৎপাদন শুরুর অনুমতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের নতুন ২ দিবস, একটিতে সরকারি ছুটি ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

মণিপুরে যৌথ বাহিনীর গুলিতে নিহত ১০

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের চান্দেল জেলার ভারত-মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড দাবি করেছে, নিহতরা ‘জঙ্গি’ এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সামাজিক মাধ্যমে এক পোস্টে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ১৪ মে নিউ সামতাল গ্রামে অভিযান চালায়। জঙ্গিরা প্রথমে গুলি করলে পাল্টা গুলিতে ১০ জন নিহত হন।

তবে, কোনো জঙ্গি গোষ্ঠী এই সংঘর্ষ বা তাদের সদস্যদের হতাহতের বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। নিহত ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের পরিবার বা আইনজীবীদের পক্ষ থেকেও কোনো তথ্য গণমাধ্যমে জানানো হয়নি।

চান্দেল মূলত কুকি, জো ও নাগাসহ বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকা। ভারতের সেনাবাহিনী বা সরকার নিহত ব্যক্তিরা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অভিযান এখনো অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com