ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

থোড়-মোচা-কচুশাক কাটার পর হাতের কালো দাগ তুলুন ৩ সহজ টোটকায় 

মোচার ঘণ্ট, কচুশাক কিংবা থোড়ভাজা—বাঙালির পছন্দের খাবারের তালিকায় এসব পদের জায়গা বেশ পাকা। কিন্তু এসব সবজি কাটতে গেলেই অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ, মোচা, থোড় (কলা গাছের থোড়), কাঁচকলা বা কচুশাক কাটার পর হাতে লেগে যায় কালচে দাগ। শুধু সাবান দিয়ে হাত ধুলেও অনেক সময় সেই দাগ সহজে উঠতে চায় না।

তবে কয়েকটি সহজ ঘরোয়া উপায় জানা থাকলে এই দাগ নিয়ে আর চিন্তা করতে হবে না। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই পরিষ্কার করা যেতে পারে হাতের কালচে দাগ।

থোড়, মোচা বা কচুশাক কাটার আগে হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিতে পারেন। এতে সবজির কষ সরাসরি হাতের ত্বকে কম লাগবে। ফলে পরে হাত থেকে কালচে দাগ পরিষ্কার করাও তুলনামূলক সহজ হবে।

দাগ দূর করতে ৩ সহজ উপায়

পাতিলেবু

হাতের কালচে দাগ দূর করতে ব্যবহার করতে পারেন পাতিলেবু। একটি পাতিলেবু টুকরো করে কেটে হাতের তালুতে আলতো করে ঘষে নিন। পাতিলেবুর রসে থাকা অ্যাসিডিক উপাদান দাগ হালকা করতে সাহায্য করতে পারে।

লবণ

জেদি দাগ পরিষ্কার করতেও কাজে লাগতে পারে লবণ। হাতের তালুতে সামান্য লবণ নিয়ে দুই হাত ঘষে নিতে পারেন। কিছুক্ষণ পর হাত ধুয়ে ফেলুন। সম্ভব হলে কুসুম গরম পানিতে হাত ধুয়ে নিলে ভালোভাবে পরিষ্কার হতে পারে।

আলু

দাগ একেবারে শুকিয়ে যাওয়ার আগেই আলু দিয়ে হাত ঘষে নিতে পারেন। আলুর রসে থাকা শ্বেতসার হাতের দাগ পরিষ্কার করতে সাহায্য করে। তাই মোচা, থোড় বা কচুশাক কাটার পর দ্রুত আলু দিয়ে হাত ঘষে নিলে দাগ হালকা হতে পারে।

মোচা, থোড় কিংবা কচুশাক কাটার পর হাতের কালচে দাগ নিয়ে অনেকেই এসব সবজি রান্না করতে অনীহা বোধ করেন। কিন্তু কাটার আগে হাতে সর্ষের তেল মেখে নেওয়া এবং পরে পাতিলেবু, নুন বা আলুর মতো সহজলভ্য উপকরণ ব্যবহার করলে দাগ পরিষ্কার করার চেষ্টা করা যায়।

তাই পছন্দের থোড়-মোচার পদ রান্না করতে গিয়ে শুধু হাতের দাগের কথা ভেবে আর পিছিয়ে থাকার প্রয়োজন নেই।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৮:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬