ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ Logo জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo মওলানা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কণ্ঠ Logo টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা Logo স্পিকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস ও জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo রাবিতে নবান্ন উৎসব Logo শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর

কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৭) নামের এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। গতকাল রবিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর আঞ্চলিক সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় তার আরেক সদস্যের সঙ্গে মোটরসাইকেল যোগে সাহার বাজার পৌঁছান। তখন হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে।

এতে ওই ভাঙা ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন।

এ বিষয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল বলেন, র‌্যাব সদস্য আবু বক্কর সিদ্দিক (২৭) কে রবিবার দিবাগত রাত ১১ টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, কালবৈশাখী ঝড়ে র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ

কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত

আপডেট সময় ০৩:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫