ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে টপকে শীর্ষে শাহরুখ

বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছেন। ক্রল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, তার ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলারে। এর মধ্য দিয়ে তিনি ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে তালিকার শীর্ষস্থান দখল করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে শাহরুখের ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে তার ব্র্যান্ড মূল্য প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৩ সালে এই মূল্য ছিল ১২ কোটি ৭ লাখ ডলার। অর্থাৎ, মাত্র দুই বছরে তার ব্র্যান্ড মূল্য বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। ২০২৪ সালে তিনি তালিকার তৃতীয় স্থানে থাকলেও ২০২৫ সালে এক লাফে উঠে এসেছেন এক নম্বরে।

রিপোর্টে আরও বলা হয়েছে, বর্তমানে ভারতের শীর্ষ ২৫ সেলিব্রিটির সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।

গত এক বছরে শাহরুখ খান একাধিক নতুন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার এবং ক্যান্ডেরে। এছাড়া হুন্দাই, এলজি, মিন্ত্রা ও এয়ারবিএনবির মতো প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের অংশীদারিত্বও অব্যাহত রয়েছে। ফলে অটোমোবাইল, প্রযুক্তি, ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতে তার ব্র্যান্ড উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে।

বিশ্লেষকদের মতে, অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ব্র্যান্ড জগতেও শাহরুখের এই সাফল্য তার জনপ্রিয়তা এবং বাজারমূল্যের শক্ত অবস্থানেরই প্রতিফলন।

এদিকে, কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কিং’ এর শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমায় প্রথমবারের মতো তার সঙ্গে বড় পর্দায় দেখা যাবে মেয়ে সুহানা খানকেও। 

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

সবাইকে টপকে শীর্ষে শাহরুখ

আপডেট সময় ১১:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬