মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানকে চিঠি, মানবাধিকার সুরক্ষায় পদক্ষেপ চায় ৯ সংগঠন তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা গার্ডিয়ানের রিপোর্ট বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! পবিত্র শবে কদর আজ

রাশিয়া-ইউক্রেন ‘মধ্যস্থতা’ থেকে সরে গেল আমেরিকা!

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের ‘মধ্যস্থতা’ থেকে সরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার দাবি, অনেক চেষ্টার পরেও লাভ হয়নি! যুদ্ধ থামায়নি ইউক্রেন ও রাশিয়া। এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, এই দুই দেশের মধ্যে আর মধ্যস্থতার কাজ করবে না যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এই তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্যামি ব্রুস বলেন- আমরা সারা পৃথিবীতে বৈঠকে মধ্যস্থতা করার জন্য দৌড়ে বেড়াব না।

তবে তিনি এ-ও জানিয়েছেন, এই দুই দেশ যাতে কোনও চুক্তিতে পৌঁছায়, সেজন্য আমেরিকা বদ্ধপরিকর। 

ব্রুস আরও বলেন, ‘এই সংঘাত কীভাবে শেষ হবে, তা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে দুই দেশকেই। এটা ওই দুই দেশের ওপরই নির্ভর করছে।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর গলাতেও শোনা গিয়েছিল একই সুর। তারা দু’জনেই জানিয়েছিলেন- যুদ্ধ থামানোর দায়িত্ব রাশিয়া এবং ইউক্রেনের।

ভান্স সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে বলেন, ‘একটা চুক্তিতে পৌঁছানো এবং এই নির্মম যুদ্ধ থামানোর দায়িত্ব দুই দেশের। এটা খুব শিগগিরই শেষ হবে না।

প্রসঙ্গত, একদিন আগেই ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ এবং দুর্লভ কিছু খনিজ পাবে আমেরিকাও। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের আসার পর থেকেই তার প্রশাসন এই চুক্তি কার্যকর করতে চাইছিল।

এক্ষেত্রে তাদের যুক্তি, জো বাইডেন প্রেসিডেন্ট থাকার সময় রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে বিপুল আর্থিক সাহায্য করেছে আমেরিকা। এই চুক্তিতে সই করে সেই ‘ঋণের’ কিছুটা অংশ শোধ করবে ভলোদিমির জেলেনস্কির দেশ।

ইউক্রেনের আশা, এর ফলে কিয়েভের কাছে আরও কিছু অস্ত্র বিক্রি করবে আমেরিকা, যা নিয়ে অতীতে বিধিনিষেধ ছিল। তারপরই প্রশ্ন উঠছে, তবে কি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে?

 সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, দ্য সানদ্য টাইমসইন্ডিপেন্ডেন্ট ইউকেইউরো নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com