রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ বাণিজ্য সচিবের সম্পদের সীমাবদ্ধতার পরও চিকিৎসক-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

দুর্ঘটনার কবলে আনসার সদস্যদের বহনকারী তিন বাস, আহত ৮

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের বহন করা তিনটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা ৮ আনসার ভিডিপির সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকার তাসফিন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে তিনটি বাসে চড়ে খুলনা যাচ্ছিলেন আনসার ও ভিডিপির সদস্যরা। তাদের বহনকারী তিনটি বাস একই লাইনে (ঢাকামুখী লেনে) চলছিল। বাসগুলো দাউদকান্দির হাসানপুর এলাকায় এলে হঠাৎ সবার পেছনের বাসের সঙ্গে মাঝখানে থাকা বাসের ধাক্কা লাগে।

এতে মাঝখানের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে দুটি বাসের সামনের অংশ এবং একটি বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ৮ আনসার ভিডিপির সদস্য আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কারও অবস্থাই গুরুতর নয়।

ওসি ইকবাল বাহার বলেন, ধারণা করা হচ্ছে-পাল্লা দিয়ে চলার কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসগুলো উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com