বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রে আটক ফিলিস্তিনি শিক্ষার্থী মহসেন জামিনে মুক্ত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রিনকার্ডধারী ফিলিস্তিনি শিক্ষার্থী মহসেন মাহদাবি এক বিচারকের আদেশে অভিবাসন হেফাজত (ইমিগ্রেশন কাস্টডি) থেকে জামিনে মুক্তি পেয়েছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স, আরব নিউজ ও ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার বিচারক আদেশে বলেছেন, ফিলিস্তিপন্থি বিক্ষোভে অংশ নেওয়ার কারণে মহসেনকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার ট্রাম্প প্রশাসনের চেষ্টার বিরুদ্ধে আইনি লড়াইয়ের সুযোগ দিতে তাকে (মহসেন) জামিনে মুক্তি দেওয়া উচিত।

পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে জন্ম ও বেড়ে ওঠা মহসেন এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের আবেদনের সাক্ষাৎকার দিতে গেলে তাকে গ্রেফতার করা হয়। পরে দ্রুতই আদালতের এক বিচারক নির্দেশ দেন যে, মহসেনকে যুক্তরাষ্ট্রের বাইরে বা ভারমন্ট রাজ্যের বাইরে পাঠানো যাবে না।

মহসেনের বিরুদ্ধে অপরাধের কোনও অভিযোগ না থাকার পরও ট্রাম্প প্রশাসন তাকে আটকে রাখে এবং গত ১৪ এপ্রিলে তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর নির্দেশ দেয়।

দু’সপ্তাহ আটক থাকার পর মহসেন ছাড়া পেলেন। বুধবার ভারমন্টের বার্লিংটনে আদালতের শুনানিতে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ জেফ্রি ক্রফোর্ড তাকে মুক্তির আদেশ দেন বলে জানিয়েছেন মহসেনের আইনজীবী।

মহসেনের মুক্তিতে বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থি বিদেশি শিক্ষার্থীদেরকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার ট্রাম্প প্রশাসনের চেষ্টা ধাক্কা খেল। যদিও অন্যান্য আরও শিক্ষার্থী এখনও জেলে আটক আছে।

মুক্তি পাওয়ার পর আদালতকক্ষ থেকে বেরিয়ে এসে মহসেন বলেছেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার মন্ত্রিসভাকে স্পষ্ট করে বলছি, আমি আপনাদেরকে ভয় পাই না।”

এ সময় কয়েক ডজন ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ‘ভয় নেই’ বলে স্লোগান দেয়। মহসেন তার মুক্তির বিষয়ে বিচারকের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থায় আস্থা এবং আশার আলো বলে অভিহিত করেছেন।

ট্রাম্প প্রশাসন গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করা এবং ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদেরকে মার্কিন পররাষ্ট্রনীতির জন্য ‘হুমকি’ বলে যুক্তি দিয়ে তাদেরকে যুক্তরাষ্ট্র ছাড়া করার চেষ্টা চালাচ্ছে।

সমালোচকরা একে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর আওতায় মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে বর্ণনা করেছেন।

এ ধরনের আরেকটি ঘটনায় কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিল এবং টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমেইসা ওজতুর্ক এখনও কাস্টডিতে রয়েছেন।

সূত্র: বিবিসিরয়টার্স, আরব নিউজইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com