শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালক ও আরোহীর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও ওই রিকশায় থাকা এক আরোহী নিহত হয়েছেন। নিহতদের নাম জানা না গেলেও তাদের বয়স আনুমানিক ৫০ ও ৫২ বছর।

শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুক্তভোগীদের হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় জানান, দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক এক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা আরোহী ও রিকশাচালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎস মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com