শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বহুপাক্ষিকতা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই : স্বাস্থ্যমন্ত্রী আজও ঢাকামুখী মানুষের ঢল পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

এরই মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢল নেমেছে হাজারো নেতাকর্মীর। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে এখন মুখরিত পুরো নয়াপল্টন এলাকা। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন আজ নয়াপল্টনের কার্যালয়ে বসবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, আজ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।

বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগেই দলীয় কার্যালয়ের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com