ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের আবেদন গ্রহণ শুরু Logo ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল Logo শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা Logo কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে থাকেন স্কুলছাত্রী তাজমিন, কুমিল্লায় ফিরে সুমনের হাতে খুন Logo ইতালির ক্লাব সেস্ত্রি লেভান্তেতে যোগ দিলেন বাংলাদেশের ফাহামিদুল Logo সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক রেকর্ড বাংলাদেশের Logo নির্বাচনী উৎসবে মেতেছে ঠাকুরগাঁও, প্রচারণা তুঙ্গে Logo মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু Logo পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংক ঘেরাও সাবেক কর্মীদের Logo বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে

খালেদা জিয়ার হয়ে ‘অদম্য শ্রেষ্ঠ নারী’ পুরস্কার নিলেন জাইমা রহমান

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ এর আয়োজন করা হয়।

আন্তর্জাতিক নারী দিবসের এ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শত অত্যাচার ও প্রতিকূলতার মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি আমাদের জন্য সাহসের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, নারী এগিয়ে গেলেই একটি জাতি প্রকৃত অর্থে এগিয়ে যায়।

ডা. জুবাইদা রহমান বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নারী পূর্ণ নিরাপত্তা পাবেন। এবারের নারী দিবস হোক সাম্যতা, ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার এক বলিষ্ঠ অঙ্গীকার।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও পাঁচজন নারীকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন— ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন।

প্রতিটি নারীকে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের জন্য এই সম্মাননা দেওয়া হয়। আয়োজকদের মতে, এ ধরনের স্বীকৃতি দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের আবেদন গ্রহণ শুরু

খালেদা জিয়ার হয়ে ‘অদম্য শ্রেষ্ঠ নারী’ পুরস্কার নিলেন জাইমা রহমান

আপডেট সময় ০১:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬