রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৪

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন, সোমবার (২৮ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- জানু (২৫), রবিউল (২০), ঝোটন (১৯), রবিন (১৯), সুমন (২১), মোস্তাকিম (১৯), কামরুল (২৪), রিয়াজ (২০), মোজাম্মেল (৩০), শহীদুল (২৮), রমজান আলী (৫২), মনির (২২), আরমান (১৯) ও মাজহারুল (২১)।

এদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে ৩ জন, ডাকাতির মামলায় ১ জন, মাদক মামলায় ১ জন, সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত ৪ জন, দ্রুত বিচার আইনে ১ জন, ডিএমপি মামলায় ২ জন ও অন্যন্য ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com