বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০

সংগীত বিভাগে জিএস-এজিএস পদে কোনো ভোট পায়নি শিবির

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুই প্যানেলের মধ্যে ভোটের লড়াই জমে উঠেছে। এরই মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্রের ভোটের ফল প্রকাশ করা হয়েছে। যেখানে দুটি প্যানেলই প্রায় সমানতালে এগোচ্ছে।

এর মধ্যে বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নির্বাচন কমিশন জকসু নির্বাচনে সংগীত বিভাগের ফলাফল প্রকাশ করেছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সংগীত বিভাগে ছাত্রশিবির সমর্থিত ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী রাকিব পেয়েছেন ১২৫ ভোট।

এই বিভাগে এজিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলীম কোনো ভোট পাননি। ছাত্রদল প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট। এজিএস পদেও শিবিরের প্যানেলের মাসুদ রানা কোনো ভোট পাননি। ছাত্রদল প্যানেলের তানজিল পেয়েছেন ১০৮ ভোট।

জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ২ হাজার ৫০৪ ভোট পেয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ৩৮২ ভোট। এখনো ১৯ কেন্দ্রের ফল পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৩টায়। এরপর দীর্ঘ বিরতি ও কারিগরি জটিলতা কাটিয়ে রাত সাড়ে ১২টার পর শুরু হয় ভোটগণনা। অপটিক্যাল মার্ক রেকগনিশন (ওএমআর) মেশিনে ভোটগণনা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com