সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোল যায়নি: তথ্যমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল-সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল ইইউ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

মিয়ানমারে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

গৃহযুদ্ধের কারণে চরম মানবিক সংকটে থাকা মিয়ানমারে আজ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল থেকে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

মিয়ানমার ২০২১ সালের একটি অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংঘাতের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত। ওই বছর সামরিক বাহিনী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করেছিল।

চলতি বছর ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের ফলে চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে মিয়ানমার। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন জান্তা দেশটিতে ভয়াবহ খাদ্য সংকটের তথ্য আগেও গোপন রেখেছে। গবেষকদের ক্ষুধা সম্পর্কিত তথ্য সংগ্রহ না করার জন্য এবং ত্রাণ কর্মীদের তা প্রকাশ না করার জন্য চাপ দিয়েছে জান্তা। পাশাপাশি অভ্যুত্থানের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

জাতিসংঘের মতে, মিয়ানমারের ৫ কোটি ১০ লাখ মানুষের মধ্যে ২০ কোটি মানুষের সাহায্যের প্রয়োজন। কারণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মুদ্রার পতনশীলতা প্রায় অর্ধেক জনসংখ্যাকে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিচ্ছে। ছয় লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংঘাতে ৬ হাজার ৮০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতার কারণে বিপুল সংখ্যক মানুষ তাদের আবাসস্থল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

বিশ্ব খাদ্য সংস্থার হিসাব অনুযায়ী, মিয়ানমারজুড়ে এক কোটি ৬০ লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার, যার অর্থ খাদ্যের অভাব তাদের জীবন ও জীবিকার জন্য হুমকিস্বরূপ। 

সূত্র: রয়টার্সবিবিসিসিএনএনদ্য গার্ডিয়ান

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com