শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার পর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবর জিয়ারত করে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন তিনি। 

এদিকে, তারেক রহমানকে স্বাগত জানাতে সাভার-আশুলিয়াসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত উপচে পড়া এমন ভিড় দেখা গেছে। বিভিন্ন স্লোগানের পাশাপাশি নেতা-কর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে এসেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর ঘিরে স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আমর্ড পুলিশ ব্যাটেলিয়ানসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন।

ঢাকা জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, তারেক রহমান দীর্ঘদিন পর দেশে এসেছেন। তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, ডিবি, সাদা পোশাকের পুলিশ, বিজিবি, র‌্যাব, সদস্যরা নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দিনগত রাত সোয়া ১২টায়  লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান ছিলেন। বিমানটি বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে যাত্রা করে বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরন করে। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান।

ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে প্রথমে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।

বিমানবন্দর থেকে বের হয়ে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। সেখানে ১৬ মিনিট বক্তব্য দিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান তিনি। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সপরিবারে পৌঁছান তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com