শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
টাকা ছাপানোর খবর নাকচ করলেন অর্থমন্ত্রী কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী বিএনপি পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী গ্যাসচালিত পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : মন্ত্রী জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

সাজ্জাদ ও তার স্ত্রীকে আরেক খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন তামান্নাকে নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন। এদিন রাজশাহী কারাগার থেকে সাজ্জাদ এবং ফেনী কারাগার থেকে শারমিন অনলাইনে চট্টগ্রাম আদালতে সংযুক্ত হয়েছিলেন।

গত ১৩ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আহত হয়ে পরবর্তী সময়ে মৃত্যুবরণ করা নিজাম উদ্দিন হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে কোতোয়ালি থানা পুলিশ। এর আগে গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত চান্দগাঁও থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে খুনসহ দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, জুলাই অভ্যুত্থানে কোতোয়ালি থানা দায়ের হওয়া একটি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

পুলিশ ও আদালত সূত্র জানায়, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ ৮টি মামলা রয়েছে। গত সেপ্টেম্বরে ৪টি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে তারা জামিন পেয়েছেন। তবে ওই আদেশ চলতি সপ্তাহের শেষের দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে।

রাজধানীর বসুন্ধরা সিটি থেকে ১৫ মার্চ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বন্দি থাকা অবস্থায় চট্টগ্রামে ডাবল মার্ডারসহ একের পর এক হত্যাকাণ্ডে নাম জড়ায় সাজ্জাদ হোসেন ও তার বাহিনীর। গত ১০ মে দিবাগত রাতে দিকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শারমিনকে গ্রেপ্তার করা হয়।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com