বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

তেহরান থেকে দে‌শে ফিরেছেন ২৮ বাংলাদেশি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

তেহরান থেকে প্রথম দফায় ২৮ বাংলাদেশি নাগরিক দেশে পৌঁছেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকালে তারা ঢাকা পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরান থেকে দুবাই হয়ে ২৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল সোমবার তারা পাকিস্তানের করাচি থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেন। সেখান থেকে বিমানযোগে ঢাকায় আসেন।

ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে তেহরান থেকে প্রথম দফায় গত ২৫ জুন সড়ক পথে ২৮ জন বাংলাদেশি দে‌শের উ‌দ্দে‌শে রওয়ানা দেন। তারা ইরান থে‌কে স্থলপ‌থে পা‌কিস্তান সীমা‌ন্তে প্রবেশ ক‌রেন। সেখান থে‌কে তা‌দের নি‌য়ে আসা হয় পাকিস্তানের করাচিতে। প‌রে করা‌চি থে‌কে বিমান‌যো‌গে তা‌দের দুবাই নি‌য়ে যাওয়া হয়। দুবাই থে‌কে তাদের দে‌শে ফি‌রি‌য়ে আনা হ‌য়ে‌ছে।

ইরান থেকে দেশে ফির‌তে আগ্রহী ২৫০ বাংলা‌দে‌শি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিকে ধাপে ধাপে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পা সরকারের। তবে সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে।

ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com