ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পায়রা বন্দর থেকে ৭৫৫ কিমি দূরে ঘূর্ণিঝড় অর্ণব, কখন ও কোথায় আঘাত হানতে পারে Logo আকামার মেয়াদ শেষ হলেও সৌদি যেতে পারবেন বাংলাদেশিরা Logo আমুসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এ সপ্তাহেই Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একই দিনে দুর্ঘটনায় নিহত ৩ Logo ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ: টিআইবি Logo সরকারি বাসায় এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিল : এলজিআরডি প্রতিমন্ত্রী Logo নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর : জামিন পেলেন জামায়াত এমপির জামাতা মিজানুর Logo খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিক লীগ নেতা সোহাগ ৩ দিনের রিমান্ডে Logo ‘আপনি আসুন, জনগণ আপনার অপেক্ষায় আছে’: শেখ হাসিনার উদ্দেশে হুইপ দুলু Logo গোলাপির ছোঁয়ায় ‘ঘায়েল’ করলেন জয়া আহসান

ইরানে হামলা চলবে পরমাণু ইস্যুর ‘স্থায়ী সমাধান’ চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতির পক্ষে নন। বরং ইরানের পরমাণু ইস্যুর একটি স্থায়ী ও বাস্তব সমাধান চান। কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলন থেকে আগেভাগেই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমি কখনোই যুদ্ধবিরতির কথা বলিনি। আমি চাই পুরোপুরি একটি সমাপ্তি, অর্থাৎ পরমাণু অস্ত্রের সম্পূর্ণ ত্যাগ।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে আলোচনার জন্য পাঠানো হতে পারে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হয়তো পাঠাবো, তবে সেটা নির্ভর করছে আমি ফিরে গিয়ে কী দেখতে পাই তার ওপর।

তিনি দাবি করেন, ইরান প্রায় পরমাণু অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছে গেছে। যদিও মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড মার্চ মাসে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে বলেছিলেন, ইরান এমন কোনো কার্যক্রমে লিপ্ত নয়।

ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ইরান কোনোভাবে মার্কিন সেনাদের ক্ষতি করে, তবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।

ইসরায়েলের ইরানে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আগামী দুই দিনের মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখন পর্যন্ত কেউ থামেনি।

তিনি আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি যেন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের আগেই ধ্বংস হয়ে যায়, তিনি সেই আশাই করেন।

তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি করেছেন যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পায়রা বন্দর থেকে ৭৫৫ কিমি দূরে ঘূর্ণিঝড় অর্ণব, কখন ও কোথায় আঘাত হানতে পারে

ইরানে হামলা চলবে পরমাণু ইস্যুর ‘স্থায়ী সমাধান’ চান ট্রাম্প

আপডেট সময় ০৫:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫