ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ইরান আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরাইলে

ইসরাইলে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরও ক্ষান্ত হয়নি ইরান। নতুন করে আরেক দফায় হামলা করেছে তারা, এগুলোও তেল আবিবকে লক্ষ্য করে। এতে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩-এ।

ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নতুন করে ক্ষেপণাস্ত্র শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। তারা হামলা প্রতিহত করার চেষ্টা করছে। বিবিসির খবরে বলা হয়েছে, জেরুজালেমে বিস্ফোরণের সময় ড্রোন উড়তে দেখা গেছে।

আইডিএফ বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য ও সতর্ক হওয়ার জন্য সাইরেন বাজিয়ে যাচ্ছে।

শুক্রবার ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।

ইরান এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে ইসরাইলে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরাইলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। দেশটির বিভিন্ন হাসপাতালে মোট ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এই পাল্টা হামলায় ইরানে আনন্দের জোয়ার বইছে। দেশটির রাজধানী তেহরানে জাতীয় পতাকা হাতে শত শত নাগরিক আনন্দ মিছিলে বের হয়েছেন।

বাংলা৭১নিউজ/সূত্র: আলজাজিরা

Tag :

অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

ইরান আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরাইলে

আপডেট সময় ০৮:০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫