ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিল্লিতে তাপমাত্রা উঠল ৫১.৯ ডিগ্রি, রেড অ্যালার্ট জারি

ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমের মধ্যে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় নাগরিকদের সুরক্ষার জন্য এই অ্যালার্ট জারি করা হয়। দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে। এনডিটিভি ও পিটিআই সূত্রে জানা গেছে, নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এই সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ১৩ জুন পর্যন্ত এই তীব্র গরম অব্যাহত থাকবে। এরপর একটি পশ্চিমী ঝড় দিল্লিতে হালকা বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১১ জুন) বিকাল সাড়ে ৫টায় দিল্লির সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় আয়ানগরে—৪৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), ময়ূর বিহার (৪০.৯) ও সফদরজং (৪৩.৩) এলাকাগুলোতেও ছিল ভয়াবহ গরম।

হিট ইনডেক্স ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার কারণ হিসেবে আবহাওয়াবিদরা তাপমাত্রা ও আর্দ্রতার সংমিশ্রণকে দায়ী করছেন। যদিও এই সূচক ভারতীয় আবহাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি এবং সরকারিভাবেও তা সংরক্ষিত হয় না, তবুও নাগরিকদের জন্য তা ঝুঁকিপূর্ণ সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার আয়ানগর ছাড়া অন্য এলাকায় হিটওয়েভের আনুষ্ঠানিক রেকর্ড না থাকলেও পুরো শহরজুড়েই তীব্র গরম অনুভূত হয়েছে।

আইএমডি-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. নরেশ কুমার বলেন, “তীব্র গরম বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তবে ১৩ জুন রাতে যে পশ্চিমী ঝড় আসবে, তা তাপপ্রবাহ কমাতে সাহায্য করবে।”

এদিকে দিল্লির আর্দ্রতার মাত্রা বুধবার ৩১ শতাংশ থেকে ৭৩ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। সেই সঙ্গে উত্তরের দিক থেকে আসা শুকনো বাতাস গরমের অনুভূতি আরও বাড়িয়ে তুলেছে।

রেড অ্যালার্ট জারির অর্থ হলো, সাধারণ মানুষকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে রয়েছে: প্রচুর পানি পান করা, রোদে সরাসরি না যাওয়া, দুপুরের সময় বাড়ির বাইরে না বের হওয়া। বয়স্ক, শিশু ও অসুস্থদের বিশেষভাবে সতর্ক রাখা।

আইএমডি জানিয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে তাপমাত্রা ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং ৪০-৬০ কিমি গতির দমকা হাওয়া বয়ে যেতে পারে। সন্ধ্যার পর হালকা বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

দিল্লিতে তাপমাত্রা উঠল ৫১.৯ ডিগ্রি, রেড অ্যালার্ট জারি

আপডেট সময় ০১:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫