ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ

গাড়ি কম-ভাড়া বেশি ঝুঁকি নিয়ে ট্রাক-বাসের ছাদে বাড়ি ফিরছে মানুষ

একদিন পরই ঈদ। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে তীব্র যানজটের মধ্যেই নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। সড়কে গণপরিবহনের সংকট ও বাড়তি ভাড়ার কারণে অনেকে ঝুঁকি নিয়ে বাসের ছাদ, ট্রাক ও পিকআপভ্যানে বাড়ি ফিরছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, অনেকেই যানবাহনের জন্য অপেক্ষা করছেন। যাত্রীরা যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, পিকআপ, বিভিন্ন সড়কের লোকাল বাস, লেগুনায় গন্তব্যে যাত্রা করেছেন। মহাসড়কে বাসের চেয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেল বেশি দেখা গেছে।

এদিকে গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেকে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও বাসের ছাদে উঠে বাড়ি ফিরছেন।

এদিকে অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে নাভিশ্বাস উঠেছে যাত্রী ও চালকদের। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে।

খোলা ট্রাকে যাওয়া যাত্রী আব্দুল মালেক বলেন, বাস না পেয়ে ট্রাকেই বাড়িতে যাচ্ছি। আবার দুই একটি গাড়ি পেলেও দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জের যাত্রী রোজিনা আক্তার বলেন, বাস না পেয়ে ট্রাকে করে যাচ্ছি। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পাররো এটাই বড় আনন্দ। অনেকেই বাস না পেয়ে ট্রাক ও পিকআপে করে যাচ্ছে। বাসে দ্বিগুণ ভাড়া চাচ্ছে। এজন্য ট্রাকে করে যাচ্ছি।

আরেক যাত্রী নুরুজ্জামান বলেন, ঈদ করতে বাড়িতে রংপুর যাচ্ছি। বাস না পেয়েই ট্রাকে করে ঝুঁকি নিয়েই বাড়িতে যাচ্ছি৷ এতে ভাড়াও কম লাগছে।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মহাসড়কে যানজট নিরসনে পুলিশ নিরসলভাবে কাজ করছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন

গাড়ি কম-ভাড়া বেশি ঝুঁকি নিয়ে ট্রাক-বাসের ছাদে বাড়ি ফিরছে মানুষ

আপডেট সময় ০২:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫