ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী

উপদেষ্টা আসিফের বাড়িতে ১২০০ বস্তা চাল, যা জানা গেল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া গেছে— সম্প্রতি এমন একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ভিডিও’র সঙ্গে ক্যাপশনে উল্লেখ করা হয়, উপদেষ্টা আসিফের বাড়িতে মিলল ১২০০ বস্তা চাল। তার বাবাকে জবাব দিতে বললে তিনি ঘুষ দিয়ে পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করেন।

মঙ্গলবার বিষয়টি খোলাসা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই। তিনি বিষয়টিকে গুজব হিসেবে উল্লেখ করেছেন।

তার দাবি, নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে এই গুজব ছড়ানো হয়েছে এবং কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা প্রচার করেছেন।

দুপুর সোয়া দুইটাই ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া পোস্টে আসিফ মাহমুদ জানিয়েছেন, চাঁদপুরের একটি ঘটনাকে তার পারিবারিক ঘটনা হিসেবে গুজব ছড়ানো হচ্ছে। কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা প্রচার করেছেন।

আসিফ মাহমুদ উল্লেখ করেন, এই গুজবের পরিপ্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জনৈক নেতার কর্মীরা তার বাবাকে উদ্দেশ্য করে চালচোর, গমচোর স্লোগান দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, তাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধুমাত্র প্রতিহিংসাবশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে তার এবং তার পরিবারের মানহানি করছেন।

আসিফ মাহমুদ তার পোস্টে দুঃখ প্রকাশ করে বলেন, অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে।

তিনি স্পষ্ট করে জানান, আলোচিত ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তির।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা

উপদেষ্টা আসিফের বাড়িতে ১২০০ বস্তা চাল, যা জানা গেল

আপডেট সময় ০৩:৩৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫