ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় ১ কোটি ৪১ লাখ টাকাসহ অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, কলেজছাত্রী উদ্ধার

রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে পেশাদার অপহরণ ও ব্ল্যাকমেইল চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মাসুম পারভেজ (৩৮), মো. সোলাইমান হোসেন (৩৮), শফিকুল ইসলাম সৌরভ (২৭), মোছা. মায়া (২৫) ও রুলি খানম (১৯)।

বুধবার দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০/বি রোডের ৩৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় মুক্তিপণ আদায়ের এক কোটি ৪১ লাখ টাকা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সিসি ক্যামেরা ও তিনটি মোবাইল ফোন।

শুক্রবার বিকালে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৬ মে বিকালে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী রূপনগর আবাসিক এলাকা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরে মঙ্গলবার রাতে অজ্ঞাত একটি নম্বর থেকে মেয়েটির মায়ের মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানালে উত্তরা পশ্চিম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটিকে শনাক্ত করে। এরপর বুধবার দুপুরে ওই বাসায় অভিযান চালিয়ে কলেজছাত্রীকে জীবিত উদ্ধার করা হয় এবং পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। তারা কিশোরীদের চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে আটক রাখতো। এরপর তাদের নগ্ন ভিডিও ও ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করতো।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০৫:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫