ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬৬৬ কোটি টাকা করের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল Logo ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা Logo কোরআন-হাদিসের দোয়াসংবলিত তাবিজ ব্যবহারের বিধান Logo সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে Logo খেতাপুড়ি থেকে কানমুচড়ি, বাঙালির অদ্ভুত নামের যত খাবার Logo এই সরকার আগের স্বৈরাচারের পথ ধরেই হাঁটছে: জামায়াত আমির Logo হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুই জাহাজে আগুন Logo ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মেহরদাদ আখলাকি কেতাবচি Logo সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু Logo উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

প্রতিরক্ষাসামগ্রী দেশেই উৎপাদনে গুরুত্ব দিয়েছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার সেনাবাহিনীর আধুনিকায়নের পাশাপাশি প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষাসামগ্রী দেশেই উৎপাদনের জন্য দেশীয় প্রতিরক্ষাশিল্প প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করেছে।

প্রযুক্তি কখনোই মানুষের বিকল্প নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এমন একটি সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন, যেখানে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী প্রয়োজনের মুহূর্তে সমন্বিতভাবে কাজ করতে পারে।

আজ রবিবার সাভার সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

বর্তমানে বিশ্বের নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বদলে যাচ্ছে যুদ্ধের ধরন ও কৌশল। স্থল, সমুদ্র ও আকাশের পাশাপাশি সাইবার স্পেস, মহাকাশ, ড্রোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রনিক যুদ্ধ এবং তথ্যভিত্তিক সক্ষমতা বর্তমানে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ।

এই বাস্তবতায় আমাদের প্রতিরক্ষা প্রস্তুতিকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নেওয়ার কাজ চলমান।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড শুধু একটি পতাকা নয়; বরং এটি একটি ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারিত্ব এবং দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক। জাতীয় পতাকার গৌরবময় উড্ডয়ন প্রতিনিয়তই আমাদেরকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অসংখ্য মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেই জাতীয় পতাকা আপনাদের হাতে তুলে দেওয়া হলো।

জাতীয় পতাকা অর্জনের অর্থ হলো- আপনাদের ওপর অর্পিত দায়িত্ব আরো নিষ্ঠার সঙ্গে পালন করার নতুন শপথ। পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব।’

তিনি আরো বলেন, ‘একটি আধুনিক সশস্ত্র বাহিনীর শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম বা জনবলের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রকৃত শক্তি নিহিত থাকে শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ এবং জনগণের আস্থার মধ্যে। সর্বোপরি চেইন অব কমান্ড।

আমরা সশস্ত্র বাহিনীকে আরো প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, পেশাদার এবং সর্বাধুনিক হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রেখেছি।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৬৬৬ কোটি টাকা করের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

প্রতিরক্ষাসামগ্রী দেশেই উৎপাদনে গুরুত্ব দিয়েছে সরকার

আপডেট সময় ১২:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬